স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদরে একটি বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে তাহিরপুর উপজেলা সদরের জয়নগর গ্রামের খায়রুল ইসলামের বসত ঘরে এ ঘটনা ঘটেছে। বসতঘর পুড়ে যাওয়া খ্য়ারুল ইসলাম, স্ত্রী অছিরুন্নেছা, পুত্র রমজান ও রতনকে নিয়ে বর্তমানে গ্রামের স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
খায়রুল ইসলাম ও প্রতিবেশী মুহাম্মদ আলী জানান, এক বছর পূর্বে জয়নগর গ্রামের এক হাজার গজ পশ্চিমে খায়রুল ইসলাম বসতি স্থাপন করেন। গ্রাম হতে একটু দূরে বসতি স্থাপন করায় এ বাড়িটিকে জয়নগর গ্রামের লোকজন আলগা বাড়ি বলে ডাকে। তারা আরো জানান, শুক্রবার রাত আনুমানিক ২টায় সময় কয়েকজন যুবক বসত ঘরের চারপাশে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া বসত ভিটার মালিক খায়রুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত সহায়তায় পুলিশের সহায়তা চেয়েছেন তিনি।