- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষে সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প চেয়ারম্যানদের নিয়ে জরুরী সভা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ই মার্চ আগাম বন্যার আশংকা প্রকাশ করা হয়। এ লক্ষ্যে ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করতে প্রকল্প চেয়ারম্যানদের জোর তাগিদ দেয়া হয়েছে।
সভায় অলোচনায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান        কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহ আলম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আজহার আলী, ইউপি সদস্য মিয়া হোসেন, বুলবুল মিয়া, সাজিনুর, তাজুল ইসলাম সহ উপজেলার ১৮টি প্রকল্পের প্রকল্প চেয়ারম্যানগণ ।

  • [১]