স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মঙ্গলবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বাঁধের কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক, মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, জহিরুল আলম, এস এম রেজাউল করিম প্রমুখ।