- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বাঁধ নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাজের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শওকতউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক শওকত হাসান, আবিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]