- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বাঁধ পরিদর্শনে সংসদ সদস্য ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর ও বর্ধিত গুরমার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট বাঁধের কাজের নিয়োজিত প্রকল্প চেয়ারম্যান ও সেক্রেটারীদের আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করার তাগিদ দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, সিলেট পওর সার্কেল খুশী মোহন সরকার, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান, সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, মধ্যনগর আওয়ামীলীগ নেতা অমরেশ চৌধুরী, ধর্মপাশা আওয়ামীলীগ নেতা আব্দুল বারেক ছোটন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা জয় রায়, ধীমান চন্দ প্রমুখ।

  • [১]