- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জেলা প্রশাসক কার্যালয়ের ৫টি দল তাহিরপুরের বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছে। বুধবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ান, মাটিয়ান বর্ধিতাংশ, গুরমা বর্ধিতাংশ ও মহালিয়া হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে ফসল রক্ষা
বাঁধের প্রকল্প সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আহাদ। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, আজহার আলী, বিশ^জিত সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু প্রমুখ।
মতবিনিময় সভায় পরিদর্শক দল তাহিরপুর উপজেলার ৭০টি প্রকল্পের মধ্যে প্রকল্প নং ২, ৮, ৯, ১৩, ৫০, ৫২, ৬৩, ৬৪, ৬৫ ও ৬৬ নং প্রকল্প কাজের গুণগত মান খুবই খারাপ বলে ক্ষোভ প্রকাশ করেন। আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দেন।

  • [১]