স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দু’পক্ষের স্বজনদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে অজ্ঞান হয়ে হাবিবুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় বসতবাড়ীর জায়গা-জমি নিয়ে উপজেলা সদরের রতনশ্রী গ্রামের হাবিবুর রহমান ও টিয়ে আহমদ পক্ষদ্বয়দের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা চলছিল। এক পর্যায়ে চিৎকার দিয়ে হাবিবুর রহমান অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনরা নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় জিডিমূলে লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।