- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
অসহায় দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। সোমবার দুপুরে নিজ ব্যবহৃত পাজেরু জীপে করে ত্রাণসামগ্রী নিয়ে তাহিরপুর সদর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের বসতগৃহে উপস্থিত হয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রতিটি ত্রাণসামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল,২কেজি আলু ও এক কেজি মসুর ডাল।
মধ্য তাহিরপুর গ্রামের দিনমজুরে অজিত রায় জানায়,শরীরে অসুখ থাকার কারণে রুজি রোজগার করতে পারিনি। হঠাৎ ইউএনও স্যারের গাড়ি থামিয়ে বাড়ির সামনে ১০ কেজি চাল,২কেজি আলু ও এক কেজি মসুর ডাল দিয়ে গেলেন। এ যেন ভগবানের অশেষ কৃপা। একই কথা জানাল তাহিরপুর বাজারের মালামাল ওঠানামানোর কাজের শ্রমিক অজিত চক্রবর্তী। বসত ঘরে বসে ইউএনও’র কাছ থেকে ত্রাণসামগ্রী পেয়ে সূর্য্যরেগাঁও গ্রামের হাসেনবানুর আনন্দের সীমা নেই। হাসেন বানু আরো জানান, ইউএনও স্যারকে দেখে আমি চেয়ারে বসতে দিলে তিনি বসতে চাননি এবং আমার সংসারের খোঁজ খবর নেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণকাজ অব্যাহত থাকবে।

  • [১]