তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ।
শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলমেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সামসুউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি ফেরদৌস আলম, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হয়দার, সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলেনূর, উত্তর বড়দল যুবদল দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর যুবদল নেতা শহিবুর আলম, ছয়ফুল ইসলাম, সমিজ তালুকদার, আশরাফ আলী, ডা. শাহিন মিয়া, কাদির মিয়া, ছত্রদল নেতা তোজাম্মিল হক নাসরুম, রুখন মিয়া, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন তালুকদার, চাঁন মিয়া সওদাগর, জিয়াউর রহমান আখঞ্জি, সজল তালুকদার, মনোয়ার হোসেন প্রমুখ।