- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের  সুলেমানপুর বাজারে  দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম চৌধূরী। এর আগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলামনুর মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি বাবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, ধর্মপাশা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন স্বপন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, তুহিন আহমেদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মহিবুর রহমান, ছাত্রদল নেতা তোজাম্মিল হক প্রমুখ।
 

  • [১]