স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদ নামে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়ান গ্রামের মুশাহিদ মিয়ার ছেলে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, মাহমুদ হাওরের পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্বজনরা বুধবার বিকালে হাসপাতালে তাকে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে একই ঘটনায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা গ্রামের নয় বছরের শিশু পারভেজ আহত হয়েছে। শরীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান জানান।