তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার পথচারী এক যুবকের উপর পড়ে তার শরীর ঝলসে দিয়েছে। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের খাসতাল গ্রামের ইউনুছ মিয়ার ছেলে নেকবর হোসেন। নেকবর হোসেনের ২ হাত ও মাথার একাংশ পুড়ে গেছে। শুক্রবার দুপুরে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাদাঘাট টু খাশতাল রাস্তার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইটের সামনে অটো রিক্সা নিয়ে যাত্রীর অপেক্ষায় অটোর ভিতরে বসে ছিল নেকবর হোসেন। হঠাৎ মাথার উপরে থাকা বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে তার উপরে পড়ে। এতে তার ডান হাত, বাম হাত ও মাথার একাংশ ঝলসে যায় । পথচারীরা তাকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।