স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে একশত জন কৃষককে বিনামূল্যে ১২ জাতের শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ প্রমুখ।