স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে হতদরিদ্র ও দুঃস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, নারী নেত্রী মনোয়ারা বেগম প্রমুখ। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন হাতে পেয়ে তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড় গ্রামের মুন্না বেগম জানান, একটি সেলাই মেশিন কেনার জন্য তিনি সুদে টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছিলেন। বিষয়টি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম জানতে পারলে তিনি তাকে মোবাইল করে জানান, তার নামে বিনামূল্যে একটি নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে একটি সেলাই মেশিন বরাদ্দ করা হয়েছে।