স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জনতার হাতে ধরা পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী। সোমবার সকালে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মণগাও (টেটিয়াপাড়া) গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আবু বক্কর তাঁর বসতবাড়ীর চাউর গাছের ডালে একটি বিরল
প্রজাতির বন্যপ্রাণী দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় গাছের ডাল কেটে মাটিতে ফেলে পিটিয়ে আহত করে প্রাণীটিকে আটক করতে সক্ষম হয়। প্রাণীটি দেখতে কাল, লম্বায় প্রায় পাঁচ ফুট, এসময় প্রাণীটির আক্রমণে রহিছ মিয়া নামের এক ব্যক্তি আহত হন। প্রাণীটি দেখতে আশে পাশের কয়েকটি গ্রামের নারী, পুরুষ ভিড় জমান আবু বক্করের বাড়ীর সামনে। সন্ধ্যায় প্রাণীটি বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
তাহিরপুর উপজেলার দলইড়গাঁও বন কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত এলাকা হওয়াতে রাতের আঁধারে ভারত থেকে পথ হারিয়ে প্রাণীটি এপাড়ে চলে এসেছে। আমরা এর আগে এরকম প্রাণী আর দেখিনি, উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রাণীটি অবমুক্ত করা হবে।