- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বিল সেঁচার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিল সেঁচে মাছ ধরার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান খেলু মিয়া, বুলসান মিয়া ও সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ‘উপজেলার ছোট বড় ২৩টি হাওরের মধ্যে শনির হাওরে রামচন্না, দিঘা কাইসমা, ঢুলি মাটিয়ান হাওরের ফগাউরা, শিশুয়া, রাজারমার       
ছাতল, গুলডোবা, আগুরা কুড়ি, মহালিয়া হাওর, কুকুরকান্দি বিল, তারাজান, ঘুগুরজান, তাপনাসহ জলাশয়গুলো সেচ পাম্প দিয়ে দুস্কৃতিকারী ইজারাদার সেচ দিয়ে মা মাছ বিনষ্ট করছে। তাই দ্রুত বিল সেচা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

  • [১]