- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বিশ্ব পানি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের অয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরে ইউএনও মো. রায়হান কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আসাদুজ্জামান সেলিম, উন্নয়ন সংস্থা ইরা’র উপজেলা সমন্বয়কারী দেবেশ তালুকদার, স্যানক্রেডের ফ্যাসিলেটেটর সেলিনা বেগম সাংবাদিক শওকত হাসান প্রমুখ।

  • [১]