স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মামুনুর রশীদ সরকার প্রমুখ।