স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের যৌথ আয়োজনে বৃক্ষ রোপন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
তাহিরপুর উপজেলা পরিষদ চত্বর ও তাহিরপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন,যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ শাহ প্রমুখ।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপনের কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে।
অপরদিকে বিকালে উপজেলার সীমান্তছড়া চারাগাঁওয়ের এলসি পয়েন্টের ছড়া এবং চানপুরের নয়াছড়া পরিদর্শন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় সুনামগঞ্জ ২৮ বিজিবি’র উপ-অধিনায়ক মাহবুবুর রহমান তার সঙ্গে ছিলেন।