তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বৃক্ষ রোপন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবীর বিন আনোয়ার। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিয়ান হাওর বেরিবাঁধের টাকাটুকিয়া অংশে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সবিবুর রহমান,থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ ,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উপসহকারী প্রকৌশলী এমরান হোসেন প্রমূখ। বৃক্ষ রোপন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেন।