তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রেস ব্রিফিং সেমিনার অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকারের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎফল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাস, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর থানার এস আই মিজানুর রহমান প্রমুখ।
সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আবির হাসান মানিক, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাসেমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।