- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বোরো ফসলি হাওরে পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্প পরিদর্শন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বিভিন্ন বোর ফসলি হাওরে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত কাবিটা প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। শনিবার উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া ও বনুয়া সহ বেশ কয়েকটি বোর ফসলি হাওরের ১৫ টি ফসল রক্ষা বাঁধ, ক্লোজার বাঁধ ও বেরিবাঁধ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল্বহাজ আজাহার আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ উপ- সহকারী প্রকৌশলী শাহ আলম, আলী রেজা সাংবাদিক আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, এমরান হোসেন প্রমুখ।

  • [১]