স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন নৌকা প্রতীকে দলীয় প্রার্থী হাজী ইউনূছ আলীকে নিয়ে উঠোন বৈঠক করেছেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বুধবার ইউনিয়নের টাকাটুকিয়া ও গবিন্দপুর গ্রামে উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী হাজী ইউনূছ আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দলীয় নেতা হাজী সিদ্দিকুর রহমান. আবুল কালাম, গিয়াস উদ্দিন, ইসমাইল মিয়া প্রমুখ।