- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১—২২ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার দু’জন কৃষকের হাতে ২টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান—উদ—দৌলা।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান,উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান সহ উপকারভোগী কৃষক ও কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।
কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক দু’জন কৃষক হলেন উপজেলার বালিজুরি ইউনিয়নের পাতারী গ্রামের ছাবির আলী,শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শামছু মিয়া।
এ নিয়ে এ বছর তাহিরপুর উপজেলায় সর্বমোট ১৮টি কম্বাইন্ড হারভেস্টার ও ২টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
বিতরণের সময় তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান—উদ—দৌলা বলেন,কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বেড়ে যাবে।

  • [১]