- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভাঙল মিলনমেলা

এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর লাউড়েরগড় সীমান্তে  দুই ধর্মের দুই আধ্যাত্মিক সাধকের মিলন মেলা সোমবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। একই সাথে দুটি উৎসবকে কেন্দ্র করে এ উপজেলার বিভিন্ন গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছিল। এ দুটি উৎসব হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ মহোৎসব উপজেলার বাদাঘাট ইউনিয়নের শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভুর জন্মস্থান রাজারগাঁও লাউড় নবগ্রাম আখড়াবাড়ির সামনে জাদুকাটা নদীর তীরবর্তী পণাতীর্থধামে ঐতিহ্যবাহী স্নানযাত্রা। অপরদিকে প্রাচীন ঐতিহ্যবাহী স্নানযাত্রার সঙ্গেই হযরত শাহ্জালাল (র:) ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ্ আরেফীন মোকামে (র:) মহা পবিত্র ওরশ মেলা। উৎসব ও গঙ্গাস্নান যাত্রাকে কেন্দ্র করে উৎসব কমিটি ও আন্তর্জাাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) উদ্যোগে পৃথক ভাবে মঙ্গল আরতী, ভজন, লীলা কীর্তন, বৈদিক নাটক, গঙ্গাপূজা, দেশের বেতার, টিভি ও মঞ্চ শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
অপরদিকে একই সময়ে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির মেইন পিলার ১২শ ৩এর ৪এস থেকে ৭এস এলাকায় মেঘালয়-খাসিয়া পাহাড়ের পাদদেশে হযরত শাহ্ আরেফীন (র:) আস্তানায় ওরশ মোবারক সোমবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়।
শাহ আরেফিন (র.) ওরশ উদযাপন কমিটি জানান, ওরশ ও স্নানযাত্রাকে উপলক্ষে তিনদিন ব্যাপী উৎসবকে ঘিরে দেশ বিদেশের কয়েক লক্ষাধিক নারী,পুরুষের সমাগম ঘটেছিল। এ বছর বৈরী আবওয়া, বৃষ্টি ও রাস্তায় যানজট থাকায়  শাহ আরেফিন মোকামে ভক্তবৃন্দদের আসতে একটু কষ্ট হলে মানুষের কমতি ছিল না।  ওরশের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত, হালকা জিকির, মুর্শিদী, ভান্ডারী, পল্লীগীতি, লালনগীতি, বাউল সঙ্গীত, জেলার মরমী কবি ও সাধক রচিত লোক সঙ্গীতে ওরশ ও মেলাস্থল মাতিয়ে রাখার আয়োজন করা হয়েছিল।
শাহ আরেফিন (র) মেলা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঐতিহ্যবাহী শাহ আরেফিন (র) মোকামের ওরশ মেলা গন্ন¯œান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

  • [১]