- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভারতীয় মদ আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ১৩১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে চারাগাঁও বিজিবি সদস্যরা। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য এক লক্ষ ৯৬ হাজার ৫শ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
জানা যায় শনিবার রাত ৮টায় সীমান্তের ১২৯৬/৪ এস এর পিলারের নিকট থেকে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট নামক স্থান থেকে ১৩১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ চারাগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]