স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ১৮৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ২লক্ষ ৮২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
জানা যায় শুক্রবার রাত ১টায় সীমান্তের ১২০৬/১ পিলারের নিকট থেকে আনুমানিক ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাইপাড় নামক স্থান থেকে ১৮৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য আটক করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।