স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ভলান্টারি এসোসিয়েশন ফর রুর্যাল ডেভলমেন্ট (ভার্ড) ইকবালনগর সুনামগঞ্জ এর উদ্যোগে বুধবার দিনব্যাপি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু রুগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ভার্ড চক্ষু হাসপাতালে মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড ম্যানেজার শরিফুল ইসলাম, ওয়ার্ড ইনচার্জ মনিরুজ্জামান রনি, রিফ্লাকশনিষ্ট ফাহাদ মাহমুদ, ওয়ার্ড বয় রোকসানা আক্তার, ওয়ার্ড নার্স সহিদুর রহমান প্রমুখ। ভার্ডের ফিল্ড ম্যানেজার শরিফুল ইসলাম জানিয়েছেন, দিনব্যাপি প্রায় ৬০জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।