স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন। বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন,তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সৌহার্দ্য ঢাকা আহসানিয়া মিশনের নাজমুননাহার।