- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্থান্তর নিয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ভূমি ও গৃহ হস্থান্তর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
রবিবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবীর বলেন, আশ্রায়ণ—২ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১ম পর্যায়ে ৭০টি এবং ২য় পর্যায়ে ৭৬টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের নিকট হস্থান্তর করা হয়েছে। বর্তমানে ৩য় পর্যায়ে ৮৫ টি ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও—এ ২৮টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এ ২৮টি সহ ৬০ ভাগ কাজ হয়েছে এরুপ ১৭টি মিলিয়ে মোট ৪৫ টি ঘরের জমির কাগজাদি উপকারভোগীর হাতে হস্থান্তর করা হবে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্থান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, তৃতীয় পর্যায়ের প্রতিটি ঘরের জন্য ট্যাক্স ভ্যাট ব্যতীত বরাদ্দের পরিমাণ ২ লক্ষ ৫৯ হাজার ৫শ টাকা।
সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]