- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন ঘরের নির্মাণ কাজ পরিদর্শন

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মুজিবর্বষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে বরাদ্দর ২৮টি ঘরের নির্মাণ কাজ এবং ৫০টি ঘরের জমি পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রাম সংলগ্ন খাস জমিতে ২৮টি ঘরের নির্মাণ কাজ, ৫০টি ঘরের জমি পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, সহকারী কমশিনার (ভূমি) মো. আলাউদ্দিন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, হাবিব সরোয়ার আজাদ, এম.এ রাজ্জাক, রাহাদ হাসান মুন্না, মহিবুর রহমান প্রমুখ।

  • [১]