- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে  ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় মেয়াদমূল্যহীন প্যাকেটজাত খাদ্যপণ্য প্রস্তুুত ও টেক্সটাইল কালার ব্যবহারের  জন্য আব্দুল্লাহ বেকারীকে ১২ হাজার,  মেয়াদমূল্য হীন পণ্য রাখায় একতা স্টোরকে  ৪ হাজার,  মেয়াদ  উত্তীর্ণ পণ্য রাখায়  ভৈরব ট্রেডার্সকে  ৬ হাজার টাকা জরিমানা করা হয়।  
অভিযানে নেতৃত্ব প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা ও তাহিরপুর (বাদাঘাট ক্যাম্প) থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]