- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার

স্টাফ রিপোর্টার, তহিরপুর
তাহিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়      ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
সেমিনারে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, সাংবাদিক আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।

  • [১]