- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভোক্তা অধিকার আইনে জরিমানা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের ওষুধ, মুদি ও কসমেটিকস সহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ শাখার সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ৯, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও গণ্যমাধ্যম কর্মীরা।

  • [১]