স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কর্মশালায় তাহিরপুর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুছ ছালাম, পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত রায়, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি দিলীপ কুমার চন্দ, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ।