- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

তাহিরপুর প্রতিনিধি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা ব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ বাদাঘাট বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। শনিবার দুপুরে বাদাঘাট বাজারে ১১টি মুদি মালের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯ হাজার ৫০০শ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এসময় উপস্থিত ছিলেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি মো.সেলিম হায়দার, সাংবাদিক এম.এ রাজ্জাক প্রমুখ।
পরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেন তিনি।

  • [১]