- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার ২’শ ৫০টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবীর। ভ্রাম্যমাণ আদালত চলাকালে বিনা প্রয়োজনে বসতবাড়ির বাহিরে বের হওয়া পথচারীদের ঘরে ফেরত পাঠানো হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

  • [১]