তাহিরপুর প্রতিনিধি
জেলার তাহিরপুরে মটরবাইকের ধাক্কায় এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম আকিজা বেগম(৪৫)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের সায়েব আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, মঙ্গলবার সকালে নিহত আকিজা বেগম ভিজিডি কার্ড আনার জন্য উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ ভবনে যাওয়ার পথে একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৯) বালিয়াঘাট নতুন বাজার থেকে মোটর বাইক দিয়ে জনতা উচ্চ বিদ্যালয় যাওয়ার পথে তেলীগাঁও আখড়া বাড়ীর সম্মুখ রাস্তায় পিছন থেকে আকিজা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাহিরপুর সদর হাসপাতাল নিয়ে গেলে রোগির অবস্থা বেগতিক দেখে চিকিসকরা উন্নত চিকিসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। সকালে সাড়ে ১১টার সময় সিলেট নিয়া যাওয়ার পথে বালিজুড়ি গ্রামের কাছেয় তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরবাইকে বৃদ্ধার মৃত্যুর সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।