এমএ রাজ্জাক,তাহিরপুর
তাহিরপুর সীমান্তবর্তী এলাকার ২টি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ বোতল মদ ও গাঁজা তৈরীর উপকরণ ধ্বংস করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্স্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল রায়হান।
জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের রণ পালের স্ত্রী বাসন্তী রানী ও একই গ্রামের মোহাম্মদ আলীর বাড়ীতে মদ ও গাঁজা বিক্রি করার সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় বিজিবির সহায়তায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলীর বাড়ী থেকে ১০ বোতল অফিসার চয়েজ মদ ও বাসন্তী রানীর ঘর থেকে গাঁজার উপকরণ উদ্ধার করা হয়।
পরে মাদক রাখার অপরাধে মোহাম্মদ আলীকে ৫ হাজার টাকা এবং বাসন্তী রানীকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।