স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামীলীগের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আনন্দ র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পশ্চিম বাজার শাহজালাল টাওয়ারের সামনে সমাবেত হয়। এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মোতাহার হোসেন আখঞ্জি শামীম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আখঞ্জি, মুক্তিযোদ্ধা সন্তান এমদাদনুর, কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক বাবলু মিয়া, দলীয় নেতা অলিদ মিয়া প্রমুখ।
এদিকে সন্ধ্যায় তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রউল জামান ইমন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিজয় র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে সমাবেত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পদক সাইদুর রহমান, সহ সভাপতি জাহিদ হাসান রুবেল, পার্থ রায়, মোজ্জামেল হক, আবুল হাসনাত খান কাজল, রাকাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব রহমান, লুৎফুর রহমান সোহাগ, মোস্তাফা কামাল, সাজ্জাত আল নীল, রায়হান আহমেদ, সাংঘঠনিক সম্পাদক মনিরাজ শাহ্, বিপ্লব হাসান ইমন, মাসুম রানা প্রমুখ।