- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মাছ ধরতে গিয়ে সংঘর্ষে আহত ২৫

স্টাফ রিপোর্টার, তহিরপুর
গ্রামের পাশের ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে তাহিরপুরে দু’পক্ষের ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৩ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের জাবেদ আলী ও ধন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের জাবেদ আলীর পক্ষের শমসের আলম (৩৫),কামাল হোসেন (৩২), ধন মিয়া (৪০), দেলোয়ার(২৫),   আবুল কালাম (৩৫), ফরিদা খাতুন(৪২),মন্নাছ মিয়া(৩৩)। ধন মিয়া পক্ষের আহতরা হলো, সফর আলী(৫০), সফিক মিয়া(৪৫), রফিক মিয়া(৩৫), উছমান(৩৭), আনোয়ার হোসেন(২২) ও ইছব আলী (২০) অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, ‘তাহিরপুর থানার এএসআই রেজাউর রহমান ও মাহবুব ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। তবে কোন পক্ষই থানায় লিখিত কোন অভিযোগ করেনি।’

  • [১]