- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মাঠে কাঁচা বাজার স্থানান্তর

এম.এ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর উপজেলার দ্বিতীয় বৃহত্তম বালিয়াঘাট নতুন বাজারের কাঁচা বাজার করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে স্থানান্তর করা হয়েছে। সোমবার সকালে সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা নিবাহী অফিসারের নির্দেশনা মোতাবেক বাজার কমিটির লোকজন কাঁচা বাজারের দোকানদারদের সরিয়ে বাজারের উত্তর পাশের ফাঁকা মাঠে করেন। ভাটি এলাকার সব চেয়ে বড় বাজার হওয়ায় নিত্যপ্রয়োজনীয় সব পণ্য কিনতে প্রতিদিন বাজারটিতে ভিড় করেন স্থানীয়রা। তাই করোনা প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাজার সংলগ্ন ফাঁকা মাঠে কাঁচা বাজারটি স্থানান্তর করা হয়। পার্শ্ববর্তী শ্রীপুর বাজারের কাঁচা বাজারেও স্থানান্তর করে বাজারের পূর্ব পাশে ফাঁকা স্থানে বসানো হয়েছে বলে জানা গেছে।
গত রবিবার রাতে সরকারি নির্দেশনা মোতাবেক জেলা নোবেল করোনা ভাইরাস কমিটির সিদ্ধান্ত অনুসারে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নির্দেশ্যে বালিয়াঘাট নতুন বাজারের কাচা বাজার কে বাজারের উত্তর পাশের ফাঁকা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থান্তর করা হয়।
সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়াঘাট নতুর বাজারের উত্তর পাশে ফাঁকা মাঠে দূরত্ব বজায় রেখে কাঁচা বাজারের দোকানগুলো বসেছে। ক্রেতারাও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচা বাজার করছেন।
বালিয়াঘাট নতুন বাজার কমিটির সভাপতি, উপজেলা আওয়ামলীগ সভাপতি আবুল হোসেন খাঁন বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমন থেকে বাঁচতে কাঁচা বালিয়াঘাট নতুন বাজারের কাঁচা বাজার কে স্থান্তর করে বাজারে উত্তর পাশে ফাঁকা মাঠে বসানো হয়েছে। তিনি উপজেলার সব বাজারের কাঁচা বাজার কে স্থান্তর করে স্কুল বা ফাঁকা মাঠে বসানোর অনুরোধ জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পর্যায়ক্রমে উপজেলার সকল কাঁচা বাজারকে স্কুল/মাদ্রাসা মাঠে ও ফাঁকা স্থানে স্থানান্তর করা হবে। সাময়িক বাজার মনিটরিং করবেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বাজার ইজারাদার ও বাজার বণিক সমিতির নেৃতৃবৃন্দ।

  • [১]