স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে একশ পিস ইয়াবা ও দশ পুরিয়া হেরোইনসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী শরবত বানু (২৮) ও একই গ্রামের চান মিয়ার ছেলে সিদ্দিক মিয়া(৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ এনএসআই ইন্সপেক্টর সোয়েব ও তাহিরপুর থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ শরবত বানু প্রকাশিত শরুফা বেগমের নিজ বাড়িতে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন বিক্রি করার সময় তাদের আটক করে তাহিরপুর থানায় সোপর্দ করে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কারাগারে পাঠানো হবে।