স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে মাদক বিরোধী ছাত্র-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষি¦ঠত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা প্রশাসনের চাইতে শক্তিশালী নয়। তারা যে পেশায়ই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।
উন্নয়ন সংস্থা প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সহযোগিতায় সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, উত্তর বড়দল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুক মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
ব্রাহ্মণগাঁও গ্রামের সমাজসেবক আব্দুল মান্নানের সঞ্চালনায় সমাবেশে ছাত্র-অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।