স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদ- দিয়েছেন। দ-প্রাপ্ত’র নাম, মো. পারভেজ মোশারফ । তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। বিজিবি পারভেজের হেফাজতে থাকা ৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির একটি টহল দল বুধবার সন্ধায় স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকের পাশের এলাকা থেকে পারভেজকে ৬ বোতল অফিসার্স চয়েজ মদের বোতল সহ আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে রাতে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের কারাদ-ের রায় প্রদান করেন। রায় প্রদানের পর বৃহস্পতিবার সকালে পুলিশের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ।