- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মাদ্রাসা সুপারকে বরখাস্ত করার প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার কলাগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল মান্নান কে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। বুধবার বেলা ১১টায় মাদ্রাসা মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে     অবিলম্বে মাদ্রাসার সুপার মো.আব্দুল মান্নান কে পুনর্বহাল করার দাবি জানায় শিক্ষার্থীরা।  এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোছাব্বির হোসেন, সুলতান মিয়া, সাদ্দাম হোসেন, ৯ম শ্রেণীর ছাত্র নাজমূল হোসেন, ৭ম শ্রেণীর ছাত্র আতিকুল ইসলাম, জসিম উদ্দিন, ১০ম শ্রেণীর ছাত্রী রেখা বেগম, আয়েশা বেগম প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, সামনে দাখিল পরীক্ষা রেখে সুপারকে বহিষ্কার করলে ছাত্র/ছাত্রীদের জন্য মঙ্গল হবে হবে না। মাদ্রাসার সুপারের সাময়িক বহিষ্কার প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করার জন্য ম্যানেজিং কমিটির কাছে জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।   

  • [১]