তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার কলাগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো.আব্দুল মান্নানকে স্থায়ী বহিষ্কার ও দুর্নীতির বিচার চেয়ে মানববন্ধন ও
বিক্ষোভ মিছিল করেছে ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ।
বৃহষ্পতিবার বিকাল ৫টার দিকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির আয়োজনে চারাগাঁও কলাগাঁও মাঝ হাটি মোড়ে অভিভাবক মোর্শেদ আলমের পরিচালনায় একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ শেষে মাঝ হাটি মোড়ে আলোচনা সভায় মিলিত হন।
প্রতিবাদ সমাবেশে মাদ্রাসা ম্যানিজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান (হবি) মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আলী ভূইয়া, সিরাজুল ইসলাম, ছাত্র অভিভাবক হবি মিয়া, সেলিম মিয়া প্রমুখ।