- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মানবিক সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যায় দুর্গত এবং কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে জরুরী মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তাহিরপুর সদর ইউনিয়নের ১৪টি গ্রামের ১৫০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে সাড়ে চার হাজার টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়।
ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে গিভ্-২ এশিয়ার অর্থায়নে এ সহায়তা বিতরণকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, গিভ-২ এশিয়ার কান্ট্রি এডভাইজার তৌফিক আহমদ খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম, প্রজেক্ট ম্যানাজার অরুপ রতন দাস, হারুনুর রশীদ, ইউপি সদস্য জয় রায়, তুজাম্মিল হক নাসরুম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]