স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শামীমা আক্তার খানম এমপি দরিদ্র নারী পুরুষের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম বুধবার উপজেলা সদর,বাদাঘাট ও বালিজুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে হতদরিদ্র নারী পুরুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় ‘করোনা’র বিষয়ে সচেতনতা থাকার জন্য সবাইকে আহবান জানান।ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দেন,দিনের মধ্যে কয়েকবার হাত ধুতে বলেন,বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি অনুরোধ করেন।
তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী,সিলেট সেনানিবাসের ৪০ বীর এর মেজর মো. মুস্তাফিজুর রহমান,তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্দ আতিকুর রহমান। অপরদিকে খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মনধন দাস। এলাকাতে পরিদর্শনকালে তাহার সাথে ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক জিল্লুর রহমান,যুগ্ম আহবায়ক খসরু ওয়াহিদ চৌধুরী,দলীয় নেতা হুমায়ুন কবীর,রাসেল মিয়া, সুনামগঞ্জ জেলা কৃষকলীগ সদস্য জুলহাস মল্লিক প্রমূখ।