স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মিডওয়াইফদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বাবুল চন্দ্র দেবের সভাপতিত্বে ব্র্যাক ম্যানাজার পনূয়েল পান্থ্রার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন মিডিয়াওয়াইফ প্রজেক্ট কো-অর্ডিনেটর ডা. উসাং চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, গ্রাজুয়েট মিডওয়াইফ সাইদা আক্তার বেবী প্রমুখ।